

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, এ মৌসুম শেষে বুট জোড়া তুলে রাখবেন ৫ বারের এই ব্যালন ডি’অর জয়ী। আর এমন সময়ে এসে আরও একটি বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো।
শুক্রবার (২১ আগস্ট) আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। এদিন বদলি হিসেবে নেমে একটি গোল করেছেন সিআরসেভেন। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে প্রতিটি লিগ মৌসুমে গোল করার ধারা বজায় রাখলেন তিনি। অর্থাৎ টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
৪১ বছর বয়সী এই তারকা চলতি সৌদি প্রো লিগের মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন। তবে মাঠে নামার পর ২০২৬-২৭ মৌসুমের খাতা খুলতে তার মাত্র ২১ মিনিট সময় লাগে। ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে নেমে ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।
এর আগে ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুমের মধ্যে টানা ২৪টি মৌসুমে গোল করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এবার সেই রেকর্ড ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
চারটি ভিন্ন দেশে পাঁচটি আলাদা ক্লাবে খেলে রোনালদো গোলের ধারা বজায় রেখেছেন। স্পোর্টিংয়ের হয়ে শুরু করার পর তিনি তার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদের প্রতিটি মৌসুমে, রিয়াল মাদ্রিদে নয়টি মৌসুমে এবং জুভেন্টাসে তিনটি মৌসুমে গোল করেন।
এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার পর ২০২২-২৩ মৌসুমের মাঝামাঝিতে তিনি সৌদি আরবে যোগ দেন এবং আল নাসরের হয়ে গোল করার ধারা অব্যাহত রাখেন।


