রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিভারপুলের সঙ্গে চুক্তি সারলেন আরাউহো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand

বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে এক মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে লিভারপুল। চুক্তিতে আগামী মৌসুমে তাকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রেখেছে ইংলিশ ক্লাবটি।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে আরাউহোর বেতন দেবে লিভারপুল। দলবদল সম্পন্ন করতে নিজের বেতন কিছুটা কমাতেও রাজি হয়েছেন উরুগুয়ের এই ডিফেন্ডার। তবে তাকে ধারে নিতে কোনো ফি দিতে হয়নি লিভারপুলকে।

বার্সেলোনায় গত দুই মৌসুমে নিয়মিত একাদশে জায়গা ধরে রাখতে পারেননি ২৭ বছর বয়সী আরাউহো। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৬ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। সেন্টার-ব্যাক পজিশনে তার চেয়ে বেশি সুযোগ পেয়েছেন পাউ কুবার্সি, এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন।

লিভারপুলে অবশ্য নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন আরাউহো। অ্যানফিল্ডে নিয়মিত খেলার সুযোগ পাবেন বলেই ধারণা করা হচ্ছে। নতুন ক্লাবে ৩৩ নম্বর জার্সি পরে খেলবেন তিনি।

লিভারপুলে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরাউহো। তিনি বলেছেন, ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ এমন একটি বড় ক্লাবে যোগ দিতে পেরে তিনি আনন্দিত এবং মাঠে নামার জন্য অপেক্ষা করছেন।

উরুগুয়ের হয়ে এখন পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরাউহো। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে বিশ্বকাপের দলেও ছিলেন তিনি। তবে উরুগুয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া সেই আসরে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি এই ডিফেন্ডার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank