

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একসময় বিশ্ব ফুটবলের মানচিত্রে ব্রাজিলের অবস্থান ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপ এলেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে সেলেসাওদের নামই ঘুরে ফিরত সবার মুখে। তবে সময়ের সঙ্গে বদলেছে শক্তির ভারসাম্য, আর ফুটবলও হয়ে উঠেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, এখন আর কোনো একক দল বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করছে না। ইউরোপের শক্তিশালী ক্লাব-নির্ভর দলগুলোর পাশাপাশি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার দলগুলোর পারফরম্যান্সও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
ফরাসি দৈনিক এল ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, বিশ্ব ফুটবলে প্রতিযোগিতা এখন অনেক বেশি বিস্তৃত। তাঁর মতে, ব্রাজিল হয়তো আগের মতো ‘একক ফেবারিট’ তকমা ধরে রাখতে পারেনি, তবে তারা এখনও বিশ্বের শীর্ষ শক্তিগুলোর একটি।
রোনালদো বলেন, আধুনিক ফুটবলে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় ও শক্তিশালী দল থাকায় প্রতিযোগিতা বেড়েছে বহুগুণ। তবে ব্রাজিলের ঐতিহাসিক অবস্থান ও ফুটবল ঐতিহ্য তাদের প্রতি প্রত্যাশাকে সবসময়ই আলাদা উচ্চতায় রাখে।
তিনি আরও বলেন, ‘চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস ও সংস্কৃতিতে ফুটবলের শিকড় এত গভীরে যে, দলের ওপর প্রত্যাশা কখনোই কমে না।’
এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে নতুন পরীক্ষার মুখে ব্রাজিল। আজ রাতে রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই ম্যাচে জয়ই মূল লক্ষ্য সেলেসাওদের।
