সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, অনুভূত হলো বাংলাদেশেও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২:৪৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটের দিকে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এ ভূমিকম্পটি শুধু চট্টগ্রাম অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর অবস্থান প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।

তিনি জানান, ভূমিকম্পটির অবস্থান নির্ণয় করা হয়েছে ২১ দশমিক ৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৫৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কম্পনের মাত্রা বিবেচনায় এটি হালকা শ্রেণির ভূমিকম্প হিসেবে ধরা হয়েছে।

এর আগে গত ৭ জুন রাতেও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩, যার উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহরের কাছাকাছি এলাকায়।তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
South Africa VS Canada
74'
0 - 0
World Cup