সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের মিলনমেলায় জমকালো ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত 

শেখ সারোয়ার হোসেন, হোয়াসং (দক্ষিণ কোরিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
expand
দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের মিলনমেলায় জমকালো ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত 

দক্ষিণ কোরিয়ার হোয়াসং শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে শহীদ ওসমান হাদী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইনসাফ একাদশ রানার্স-আপ হওয়ার কৃতিত্ব লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়া মুসলিম কমিউনিটির সম্মানিত সভাপতি ইয়াসির চৌধুরী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মৃধা মোহাম্মদ আলামীন এবং মীর আবু ফাহেদ সাজাল। এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, খেলাধুলা প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য কোরিয়া মুসলিম কমিউনিটির প্রতি অংশগ্রহণকারী ও দর্শকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup