সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ দেশেজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:১৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কারিগরি সমস্যা ও কয়লার সরবরাহ সংকটে দেশের দুটি বড় বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ করায় জাতীয় গ্রিডে বড় ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, একসঙ্গে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কোন দুটি কেন্দ্র বন্ধ রয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

মন্ত্রী জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তার কারণে সেটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, বঙ্গোপসাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে কয়লা বহনকারী লাইটার জাহাজ থেকে কয়লা খালাস করা যায়নি। ফলে প্রয়োজনীয় জ্বালানির অভাবে আরেকটি বিদ্যুৎকেন্দ্রও উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, দুটি কেন্দ্র একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং বর্তমান চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দ্রুত মেরামতকাজ চলছে এবং সমুদ্রের আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে উন্নতি আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup