

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচরে নাশকতার মামলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য সানজিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত আড়াইটায় উপজেলার উমেদপুর ইউনিয়নের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার (২৮ জুন) দুপুরে তাকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা আক্তার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ঢাকার ইডেন কলেজে অধ্যয়নকালীন তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়ান এবং কলেজ কমিটির সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান,"নাশকতার একটি মামলায় সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।"