সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ যেমন হতে পারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউটের লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ ম্যাচে মাঠে নামার আগে একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, গ্রুপ পর্বের ‘উইনিং কম্বিনেশন’ রেখে একাদশ সাজাতে চান তিনি।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে শুরু হবে ব্রাজিল–জাপান ম্যাচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত শেষ অনুশীলনের পর নেওয়া হবে। তবে দলে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন দেখছেন না তিনি। জাপানকে শৃঙ্খলাবদ্ধ ও কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে ইতালিয়ান এই কোচ বলেন, প্রতিপক্ষকে মোকাবিলার পরিকল্পনা ব্রাজিলের প্রস্তুত রয়েছে।

ব্রাজিল শিবিরে সবচেয়ে ইতিবাচক খবর নেইমার জুনিয়রকে ঘিরে। দীর্ঘদিনের চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বদলি হিসেবে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। এবার তার চেয়ে বেশি সময় মাঠে থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আনচেলত্তি।

কোচের ভাষ্য, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগের ম্যাচে সীমিত সময় খেললেও এখন তিনি আরও দীর্ঘ সময় মাঠে থাকার মতো অবস্থায় আছেন।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, সেটিই প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণে বর্তমান সমন্বয়ে সন্তুষ্ট কোচ। চোটে থাকা রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পাওয়া রায়ানও নিজের পারফরম্যান্স দিয়ে কোচিং স্টাফের আস্থা অর্জন করেছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup