বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. জুলফিকার আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. আদনান হামজা।

বুধবার (২৪ জুন) মেডিকেল জোন শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে এই নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংগঠনের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে শাখার সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেশনের বাকি সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. জুলফিকার আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত শাখা সভাপতি ডা. জুলফিকার আলী ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে ডা. আদনান হামজাকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

নব্য গঠিত এই কমিটির জাজ্বল্যমান ভবিষ্যৎ কামনা করে পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup