বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ফেসবুক পোস্টে তাসনিম জারা

‘একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০২:৪৭ পিএম আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে নাম উল্লেখ না করে আসনের বিনিময়ে আদর্শ বিসর্জনের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এক অভিযোগ তোলেন।

পোস্টে তিনি লেখেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।

তিনি আরও লেখেন, একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।

তাসনিম জারা তার এ পোস্টে কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup