বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:০৩ পিএম আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোধ বিচে ইলেকট্রিক মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে ৬৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত ২০ জুন সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ রাজ্য পুলিশের বরাতে জানিয়েছে, সেদিন বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কোস্টাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার দু’দিন পর ডেলওয়্যার রাজ্য পুলিশ নিহত ওই নারীকে মেরিল্যান্ডের পোটোম্যাকের বাসিন্দা স্টেফানি লুইস হিসেবে শনাক্ত করেছে।

এ ঘটনায় রাজ্য পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে একটি জিএমসি সিয়েরা মডেলের পিকআপ কোস্টাল হাইওয়ের স্যাভেজেস ডিচ রোডের উত্তর দিকে বাম লেনে দক্ষিণমুখী হয়ে যাচ্ছিল। এ সময় লেডি বাইকার স্টেফনি লুইস নির্দিষ্ট বাইক লেন দিয়ে দক্ষিণ দিকে তার ইলেকট্রিক মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এ নারী বাইক লেন থেকে বের হয়ে কোস্টাল হাইওয়ের দক্ষিণমুলী লেনে প্রবেশ করলে তাকে জিএমসি পিকআপটি ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় স্টেফানি লুইস গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানায় রাজ্য পুলিশ।

পুলিশের তথ্যমতে, পিকআপ চালক মেরিল্যান্ডের পেরিভিলের বাসিন্দা একজন ৬৪ বছর বয়সী ব্যক্তি। দুর্ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার পর কোস্টাল হাইওয়ে প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল। এ ঘটনায় ডেলওয়্যারের রাজ্য পুলিশ কোলিশন রিকনস্ট্রাকশন ইউনিটের সহায়তায় দুর্ঘটনার তদন্ত করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup