

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খারাপ আবহাওয়ার কারণে নিউইয়র্ক থেকে মিয়ামিগামী ব্রাজিল জাতীয় ফুটবল দলের যাত্রা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা পিছিয়ে গেছে। এতে দলের পুরো সূচিতে সাময়িক পরিবর্তন আনতে হয়েছে।
বৃষ্টিপাতের কারণে নিউইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়, যার সরাসরি প্রভাব পড়ে সেলেসাওদের সফরেও। মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় উড্ডয়নের কথা থাকলেও শেষ পর্যন্ত বিমান ছাড়ে বিকেল ৫টায়।
দীর্ঘ এই অপেক্ষার সময় খেলোয়াড়দের বিমানেই অবস্থান করতে হয়। পরে আকাশপথে যাত্রা মিলিয়ে পুরো দলকে ছয় ঘণ্টারও বেশি সময় বিমানেই কাটাতে হয় বলে জানা গেছে।
ফ্লাইট বিলম্বের কারণে কোচ কার্লো আনচেলত্তি এবং ফরোয়ার্ড মাতেউস কুনহার নির্ধারিত সংবাদ সম্মেলন আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে।
ব্রাজিল দলের মিয়ামিতে পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত ৯টার দিকে। তবে বিলম্বের কারণে পুরো সূচি কিছুটা এলোমেলো হয়ে পড়লেও ম্যাচ প্রস্তুতিতে এর প্রভাব না পড়ার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
