

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক সব জায়গায় দীর্ঘ দুই দশক ধরে আধিপত্য চালালেও বিশ্বকাপের মঞ্চে কখনোই একে অপরের মুখোমুখি হননি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে এবার সেই অপেক্ষিত দ্বৈরথ বাস্তব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
চলমান বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে, আর রোনালদোর পর্তুগাল খেলছে ‘কে’ গ্রুপে। গ্রুপ পর্বের ফলাফল ও নকআউটে সমীকরণ মিলিয়ে এই দুই কিংবদন্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘জি’ গ্রুপে দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগাল দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করে তাদের গ্রুপ অবস্থান বদলাতে পারে, যা পরবর্তী রাউন্ডের পথ নির্ধারণ করবে।
বিশ্লেষকদের মতে, সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো কোয়ার্টার ফাইনাল। যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়েই নিজ নিজ গ্রুপে শীর্ষে থেকে নকআউটে উঠে শেষ ষোলো ও শেষ আটের বাধা পার করতে পারে, তাহলে ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে দেখা হতে পারে দুই দলের।
তবে ব্র্যাকেটের ভিন্ন সমীকরণ আরও কয়েকটি সম্ভাবনাও তৈরি করছে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং পর্তুগাল যদি সেরা তৃতীয় দল হিসেবে উঠে আসে, তাহলে রাউন্ড অব ৩২-তেই মুখোমুখি হতে পারে তারা। আবার টুর্নামেন্টের পরিস্থিতি ভিন্ন হলে সেমিফাইনালেও দেখা হওয়ার সুযোগ থেকে যায়।
অন্যদিকে, আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং পর্তুগাল গ্রুপ রানারআপ হলে তারা ভিন্ন সমীকরণ চলে যাবে। সেক্ষেত্রে ফাইনাল ছাড়া আর কোনো ধাপে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে না।
সব মিলিয়ে নকআউট পর্বের চূড়ান্ত ব্র্যাকেট এখনো পুরোপুরি পরিষ্কার না হলেও ফুটবল বিশ্লেষকদের মতে, দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায় কোয়ার্টার ফাইনালেই মেসি–রোনালদো দ্বৈরথ দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
