সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড় ধাক্কা জার্মান শিবিরে, ইনজুরিতে তারকা ডিফেন্ডার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত সূচনা করেছিলেন নিকো শ্লটারবেক। প্রথম ম্যাচেই গোল, দারুণ পারফরম্যান্স আর দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান—সব মিলিয়ে জার্মান ডিফেন্ডারের সামনে ছিল স্মরণীয় এক টুর্নামেন্টের সম্ভাবনা। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল হঠাৎই।

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্লটারবেক। সোমবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। ফলে টুর্নামেন্টের বাকি সময় জার্মানির রক্ষণভাগে তাকে আর দেখা যাবে না।

ডিএফবির দেওয়া তথ্য অনুযায়ী, বাঁ পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। চোটের মাত্রা এমন যে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে ঠিক কতদিন পুনর্বাসনে থাকতে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

কয়েক দিন আগেই কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের জয়ে উজ্জ্বল ছিলেন শ্লটারবেক। পুরো ম্যাচ খেলেছেন, করেছেন একটি গোলও।

শ্লটারবেকের অনুপস্থিতি নিয়ে হতাশা লুকাননি জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান। তিনি বলেন, রক্ষণ সামলানোর পাশাপাশি খেলা গড়ে তোলার ক্ষেত্রেও শ্লটারবেকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার মতে, এই বিশ্বকাপটি শ্লটারবেকের ক্যারিয়ারের অন্যতম সেরা আসর হয়ে উঠতে পারত।

বিশ্বকাপের মাঝপথে শ্লটারবেকের বিদায় তাই শুধু একজন খেলোয়াড়কে হারানোর গল্প নয়, এটি জার্মানির জন্যও বড় এক ধাক্কার নাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank