সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যে জার্সি পড়ে মাঠে নামবে আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সি পরেই খেলেছে আলবিসেলেস্তেরা। আজ অস্ট্রিয়ার বিপক্ষেও একই জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে লিওনেল মেসিদের।

গ্রুপ পর্বের তিন ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ‘কিট’ (জার্সি) আগেই চূড়ান্ত হয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে লিওনেল স্কালোনির শিষ্যদের।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা পরে। তবে এই ম্যাচে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কিটে কিছুটা পরিবর্তন আসছে; তিনি আজ পরবেন হালকা সবুজ রঙের জার্সি।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank