শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফায় অভিযোগ জানাবে ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নেওয়া ইরান এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরে ভিসা ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধ নিয়ে জটিলতায় পড়েছে। বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে নতুন করে তৈরি হওয়া এ পরিস্থিতিকে বৈষম্যমূলক বলে দাবি করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দল চেয়েছিল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের অন্তত দুই দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি শেষ করতে। ম্যাচ শেষে কিছু সময় বিশ্রাম নিয়ে দলটি দেশ ত্যাগের পরিকল্পনাও করেছিল।

তবে মার্কিন কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। ফলে দলটি ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে এবং খেলা শেষে দ্রুত দেশ ছাড়তে হবে।

ইরান ফুটবল ফেডারেশনের দাবি, এ ধরনের বিধিনিষেধ দলের স্বাভাবিক প্রস্তুতি প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের জন্য সমান সুযোগের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তাদের মতে, কোচিং স্টাফ ও প্রযুক্তিগত দলের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন ও কৌশলগত প্রস্তুতি গ্রহণে এসব বাধা প্রভাব ফেলছে।

ইরান এখন ফিফার আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় রয়েছে। বিষয়টি পুনর্বিবেচনা করে সমাধান আসবে বলে আশা করছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank