

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ শুরুর ঠিক আগে আর্জেন্টিনার দলে পরিবর্তন আনতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে। চোটের কারণে লিওনার্দো বালের্দি ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপ দলে প্রথমে জায়গা না পেলেও শেষ মুহূর্তে সুযোগ এসেছে সেনেসির সামনে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে দলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়াই হবে এই ডিফেন্ডারের প্রধান লক্ষ্য।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন সেনেসি। গত মৌসুমে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিতে সহায়তা করেন তিনি। তবে ভালো ফর্মে থাকলেও বিশ্বকাপের প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তাঁর। শেষ পর্যন্ত বালের্দির দুর্ভাগ্যই সেনেসির জন্য সুযোগের দরজা খুলে দিল।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনবার মাঠে নেমেছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। ২০২২ সালে প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পান তিনি। সে সময় ইতালির জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগও ছিল তাঁর সামনে। কিন্তু দ্বৈত নাগরিকত্বের সুবিধা থাকা সত্ত্বেও নিজের জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন সেনেসি।
এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে অভিষেকের পর বিশ্বকাপ বাছাইপর্বেও সুযোগ পেয়েছেন তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচ খেলেছিলেন এবং চলতি বছরের মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও মাঠে নামেন।
সেনেসির অন্তর্ভুক্তিতে রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে আরেকটি নির্ভরযোগ্য বিকল্প পেল আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরির কারণে ছিটকে যাওয়া বালের্দির ২ নম্বর জার্সিটিই পরবেন তিনি।
