রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ছাড়াই দুর্দান্ত আর্জেন্টিনা, হন্ডুরাসকে হারাল হেসেখেলে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:৪৭ এএম
expand
মেসিকে ছাড়াই দুর্দান্ত আর্জেন্টিনা, হন্ডুরাসকে হারাল হেসেখেলে 

মেসিকে ছাড়া মাঠে নেমেও জয়ের ধারা ধরে রাখল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (০৭ জুন) অনুষ্ঠিত এ ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে ছিল আর্জেন্টিনার স্পষ্ট আধিপত্য। এদিন আলবিসেলেস্তেদের হয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে যায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসোর একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর ফাউল হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের এই ফরোয়ার্ডের নেওয়া শট গোলরক্ষকের নাগাল এড়িয়ে জালে জড়ালে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিরতির পর দলে একাধিক পরিবর্তন আনেন স্কালোনি। মাঠে নামানো হয় কয়েকজন নতুন ও তরুণ ফুটবলারকে। এরই মধ্যে ৫৫তম মিনিটে আসে দ্বিতীয় গোল। লাউতারোর ব্যাকহিল পাস থেকে দুর্দান্ত ফিনিশিং করেন জুলিয়ানো সিমিওনে।

দ্বিতীয় গোলের পর ম্যাচের বাকি সময়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে আর্জেন্টিনা। স্কালোনি রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ আরও কয়েকজনকে খেলানোর সুযোগ নেন। তবে শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোল ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন