রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৩৫ এএম আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৩৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগে মিসরকে হারিয়ে প্রস্তুতি শেষ করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (০৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয় এ ম্যাচ। যেখানে ২-১ গোলের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্তিমত্তা জানান দেয় সেলেসাওরা। ৭ মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে ব্রাজিলকে এগিয়ে দেয় ব্রুনো গিমারায়েস।

তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। গোল হজমের ৪ মিনিট পর ঘুরে তা শোধ করে মিসর। ১১তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োস আশেপাশে না দেখেই ব্যাকপাস দেন। সেই বলে গোলরক্ষক পর্যন্ত যাওয়ার মতো বলে ছিল না গতি, আবার কোনো সতীর্থের উদ্দেশেও ছিল না। আর এই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান মিশরীয় উইঙ্গার জিকো।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। ৩৮ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান ইগো চিয়াগো, তবে তার জোরাল শট এক হাত দিয়ে রুখে দেন গোলরক্ষক।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ৯ পরিবর্তন আনেন ব্রাজিল বস আনাচেলত্তি। আর তাতেই পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ তারকা এন্ড্রিক। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের বাকি সময়ে ব্রাজিলের আক্রমণের ধার কমে আসে। অধিকাংশ সময় ঘর সামলাতে ব্যস্ত থাকা আফ্রিকার দলটি শেষ দিকে কয়েকটি আক্রমণ শাণালেও, ম্যাচে নাটকীয়তা ফেরাতে পারেনি।

এই নিয়ে টানা তিন জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে, কাতার বিশ্বকাপের পর থেকে কঠিন সময় কাটানো দলটির আত্মবিশ্বাস বাড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন