

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে দলগুলো বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছে। তবে এখনও কোনো প্রস্তুতি ম্যাচে মাঠে নামেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (শনিবার) হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসিরা।
তবে এর আগেই দারুণ এক সুখবর পেয়েছে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপ শুরুর আগেই ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান ফেরত পেয়েছে দলটি।
বৃহস্পতিবারের (৪ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর পর র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন আসে। ফ্রান্স তাদের প্রীতি ম্যাচে আইভরিকোস্টোর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারালে তারা নেমে যায় তিন নম্বরে। একই সময়ে স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারায়। এই সুযোগে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেয় আর্জেন্টিনা।
এছাড়া নতুন র্যাঙ্কিংয়ে যথারীতি ৪ এবং ৫ নম্বরে আছে ইংল্যান্ড এবং বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার পর্তুগাল।
এদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ব্রাজিল। তবে তাতে র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েনি। আগের মতো তালিকার ৬ নম্বরেই অবস্থান করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
