বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরশের বেয়াদবি নিয়ে মুখ খুললেন তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম
ছবি সংগৃহীত
expand

ছোটপর্দার জনপ্রিয় নাটক জুটি আরশ খান ও তাসনুভা তিশাকে অনেক দিন ধরেই একসঙ্গে নতুন কোনো নাটকে দেখা যাচ্ছে না।

একসময় পর্দায় তাদের কেমিস্ট্রি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ালেও হঠাৎ করে এই জুটির কাজ কমে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল জল্পনা-কল্পনা। অবশেষে এই দূরত্বের আসল কারণ প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী তাসনুভা তিশা নিজেই।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিশা জানান, ব্যক্তিগত মান-অভিমান ও মনোমালিন্যের কারণেই মূলত আরশের সঙ্গে তার কাজের দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে আরশের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন তিনি।

দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ বা ফোনালাপও একদম বন্ধ ছিল। তবে পেশাগত বিষয়ের খাতিরে সেই সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করেছিলেন তিশা।

মেসেজে কথা হলে আরশকে স্পষ্টই বলেছিলেন, দর্শকদের পছন্দের কথা বিবেচনা করে কাজের স্বার্থে তাদের বোঝাপড়াটা ঠিক করে নেওয়া দরকার।

ব্যক্তিগত ক্ষোভ থাকলেও একজন অভিনেতা হিসেবে আরশ খানের মেধা ও দক্ষতার প্রশংসা করতে ভুলেননি তিশা। তিনি জানান, আরশের অভিনয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সময়ের সাথে সাথে একজন শিল্পী হিসেবে তার যথেষ্ট উন্নতি হয়েছে।

'অভিনয় নয়', 'আপন মানুষ', 'কেউ একজন তুমি', '১৬ আনা প্রেম' ও 'অভিনয়ের সংসার'-এর মতো তুমুল জনপ্রিয় নাটক উপহার দেওয়া এই জুটিকে দর্শকেরা আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবেন কি না, তা এখন শুধুই সময়ের অপেক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank