

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে পুনরায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (০৮ আগস্ট) সকালে উপজেলার টিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টিয়ারা গ্রামের হোসেন চেয়ারম্যান ও আতিকুর রহমান শিশু দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। পূর্বের বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী এনপিবিকে জানান, সকাল থেকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়। এর আগে দুই পক্ষের ১০ জন আহত হয়। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারর হয়নি। তবে বর্তমানে পরিবেশ শান্তি রয়েছে। শান্তির শৃংখলার বজায় রাখার জন্য আমরা ওখানে বর্তমানে অবস্থান করছি।