রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আনফিট’ লুকাকুকে নিয়েই বিশ্বকাপে বেলজিয়াম 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৪৬ পিএম
বেলজিয়ান মিডফিল্ডার কেবিন ডি ব্রুইনার সাথে উদযাপনে রোমেলো লুকাকু
expand
বেলজিয়ান মিডফিল্ডার কেবিন ডি ব্রুইনার সাথে উদযাপনে রোমেলো লুকাকু

ফিফা বিশ্বকাপ সামনে রেখে দলগুলো ধাপে ধাপে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে। সেই ধারাবাহিকতায় ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বেলজিয়াম।

ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ইনজুরির কারণে চলতি মৌসুমে খুব বেশি ম্যাচ না খেললেও তাকে স্কোয়াডে রেখেছেন কোচ রুডি গার্সিয়া।

৩৩ বছর বয়সী লুকাকু এবার ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাননি। তিনি সাতটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন এবং ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে একটি গোল করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস তিনি পুনর্বাসনে ছিলেন।তবুও জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার ওপর আস্থা রেখেছে বেলজিয়াম।

লুকাকু শেষবার বেলজিয়াম জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে ম্যাচে, যেখানে তার দল ৪-৩ গোলে জয় পেয়েছিল। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৪ ম্যাচে তার গোলসংখ্যা ৮৯।

তার বিকল্প হিসেবে কোচ স্কোয়াডে রেখেছেন তরুণ ও সম্ভাবনাময় অ্যাটাকার মাতিয়াস ফার্নান্দেজ-পার্দোকে। তার বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো।

বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স

ডিফেন্ডার: টিমোথি কাস্তাগনে, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ার, নাথান এনগোয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি টিলেম্যানস, হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল

ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলার, জেরেমি ডোকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, দিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সায়েলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup