সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিনজন পূর্ণকালীন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইউজিসির পূর্ণকালীন সদস্য পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান। একই বছরের ডিসেম্বর মাসে চার বছরের জন্য কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দেন বুয়েটের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ২০২৫ সালের আগস্ট মাসে চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন