শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং হিসেবে মুক্তি পেল প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া ‘দাই দাই’ গানটি। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মাত্র এক সপ্তাহ আগে ট্রিজার প্রকাশের পর এবার গানটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

গানটি প্রকাশের পাশাপাশি ফিফা জানিয়েছে, এই প্রকল্প থেকে অর্জিত রয়্যালটি যাবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সংস্থাটির লক্ষ্য টুর্নামেন্ট শেষে এই তহবিলে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা, যা বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইমে ম্যাডোনা, শাকিরা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস ভক্ত-সমর্থকদের আনন্দে মাতাবেন। তার আগ পর্যন্ত তাদের হৃদয়ে ঢেউ তুলবে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ‘দাই দাই’।

বিশ্বকাপে বেশ পরিচিত মুখ শাকিরা। ২০১০ সালে ওয়াকা ওয়াকা থিম সংয়ের প্রধান মুখ ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন