শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের দল ঘোষণা করল ফ্রান্স, বাদ তারকা ফরোয়ার্ড 

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হতে যাওয়া এই আসরের জন্য কোচ দিদিয়ের দেশম অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে স্কোয়াড সাজিয়েছেন। দলে বড় কোনো অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি।

দলের অধিনায়ক হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলেও জায়গা পেয়েছেন চূড়ান্ত তালিকায়।

এবারের স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি রয়েছেন কয়েকজন বিশ্বকাপজয়ী ফুটবলারও। এমবাপ্পে, দেম্বেলে, এন’গোলো কান্তে ও লুকাস হার্নান্দেজ সেই অভিজ্ঞতার তালিকায় আছেন।

এদিকে বিশ্বকাপের কয়েক মাস আগেই জাতীয় দলকে বিদায় বলেছেন দলটির বিশ্বকাপজয়ী তারকা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমেন। গুঞ্জন ছিল, অবসরে যাওয়া গ্রিজমেনকে হয়তো বিশ্বকাপের দলে ফেরাবেন কোচ দেশম। তবে শেষ পর্যন্ত এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ। এছাড়া মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ফরোয়ার্ড কোলো মুয়ানি দলে সুযোগ পাননি।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘আই’-এ ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে।

ফ্রান্সের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: মাইক মেনিয়ান, রবিন রিসার, ব্রিস সাম্বা।

ডিফেন্ডার: লুকাস ডিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, ম্যাকসেন্স লাক্রোয়া ও থিও হার্নান্দেজ।

মিডফিল্ডার: এন’গোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি ও ওয়ারেন জায়েরে-এমেরি।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, জ্যাঁ-ফিলিপ মাতেতা, মার্কুস থুরাম ও মাগনেস আকলিউশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup