

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংলিশ ঘরোয়া ফুটবলে টানা দুই ম্যাচে হতাশার হারের পর অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং লিসবনকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খানিকটা এগিয়ে থাকল মিকেল আর্তেতার দল।
মঙ্গলবার (০৭ এপ্রিল) লিসবনে স্পোর্টিং সিপির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ ব্যবধানে জয় পায় ইংলিশ ক্লাবটি।
লিসবনের ম্যাচে শুরুটা ভালো করে স্বাগতিক স্পোর্টিং। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। মাক্সিমিলিয়ানো আরাউহো অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলে তা ডেভিড রায়ার হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল পায়নি তারা।
প্রথমার্ধে আক্রমণে নিষ্প্রভ ছিল আর্সেনাল। ৪২তম মিনিটে মার্টিন ওদেগোরের শটই ছিল তাদের একমাত্র লক্ষ্যে থাকা প্রচেষ্টা, সেটিও সহজেই সামাল দেন প্রতিপক্ষ গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে মার্তিন সুবিমেন্দি দূরপাল্লার শটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ম্যাচের শেষ দিকে ৮৭তম মিনিটে আবারও দলকে বাঁচান রায়া, এবার কাছ থেকে নেওয়া শট ঠেকান তিনি।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান গড়ে দেয় আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন হাভার্টজ।
আগামী বুধবার লন্ডনের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
মন্তব্য করুন
