

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউরোপের মঞ্চে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রায় ১৪ বছর পর জার্মান ক্লাবটির কাছে পরাজয়ের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠেই ২-১ ব্যবধানে হেরে গেছে রিয়াল।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই অল আউট আক্রমনে যায় বায়ার্ন। প্রথম ১০ মিনিটের মধ্যেই দু’টি দারুণ সুযোগ তৈরি করে দলটি। তবে রিয়াল গোলরক্ষক লুনিনের কল্যাণে সে যাত্রায় এগিয়ে যাওয়া হয়নি তাদের।
পরের কয়েক মিনিটে পাল্টা আক্রমণে দারুণ কিছু সুযোগ তৈরি করে রিয়ালও। ১৬তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট পা দিয়ে আটকে দেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এর দুই মিনিট আরও একবার রিয়ালকে থামিয়ে দেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। এবার ঝাঁপিয়ে ভিনিসিয়ুস জুনিয়রকে হতাশ করেন তিনি।
প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও গোলের দেখা পাচ্ছিল না দু’দল। শেষ পর্যন্ত ৪১তম মিনিটে লুইস দিয়াজ গোল করে দলকে এগিয়ে নেন।
বিরতির পর ব্যবধান আরও বাড়ান হ্যারি কেন। মাইকেল অলিসে-এর পাস থেকে বক্সের কোণা থেকে নেওয়া তার শট রিয়ালের জালে জড়ায়। এতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে নিয়ে নেয় বায়ার্ন।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে এমবাপ্পে একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
ফলে নিজেদের মাঠে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। অন্যদিকে, প্রথম লেগে গুরুত্বপূর্ণ এই জয় পেয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকল বায়ার্ন মিউনিখ।
মন্তব্য করুন
