বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার ।। ছবি: সংগৃহীত
expand
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার ।। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আগামী ৭ মে সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির হতে হবে এই তারকাকে।

দ্য সানডে গার্ডিয়ান লাইভ জানিয়েছে, ৫ এপ্রিল সিডনির মারৌব্রা এলাকায় রুটিন চেকপোস্টের সময় পুলিশ ওয়ার্নারকে আটক করে। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা আইনের নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি। পুলিশের দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল পাওয়া যায়। ওয়ার্নারের বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’ ধারায় মামলা করা হয়েছে।

চলতি পিএসএলে করাচি কিংসের অধিনায়কের দায়িত্বে আছেন ওয়ার্নার। টুর্নামেন্টের বিরতির সময়ে সিডনিতে নিজ বাড়িতে গিয়েছিলেন। এই সময়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

আগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে করাচি কিংসের। এই পরিস্থিতিতে অধিনায়ক কি সময়মতো পাকিস্তানে পৌঁছাতে পারবেন, তা নিয়ে দলের শিবিরে চিন্তাভাবনা চলছে।

দ্য সানডে গার্ডিয়ান লাইভ আরও জানিয়েছে, আপাতত ওয়ার্নার আদালতের শুনানির তারিখ পর্যন্ত জামিনে আছেন। আইনি জটিলতা না হলে তিনি পাকিস্তানে ফিরে দলের হয়ে খেলতে পারবেন। তবে এমন পরিস্থিতিতে তার ব্যাটের ঝলক কতটা দেখা যাবে, তা এখন ক্রিকেটপ্রেমীদের দৃষ্টির অপেক্ষায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন