বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের রায় প্রকাশ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের চূড়ান্ত নির্দেশনা দিয়ে হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়টি প্রকাশ করা হয়।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। একইসঙ্গে রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী তিন মাসের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফেরত দেওয়া হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ জারি করে। ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দেয়।

বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এ অধ্যাদেশের মাধ্যমে ২০-৩০ বছরের পুরনো আকাঙ্খা পূরণ হলো। মাসদার হোসেনের মামলার রায় বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার শেষ ধাপ সম্পন্ন হলো।’

১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন ও সহকর্মীরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার জন্য মামলা করেন। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন। ২৬ বছর পর অবশেষে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপনের অনুমোদন মিলল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup