

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি দলের সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।
জানা গেছে, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সংসদ অধিবেশনের গুরুত্বপূর্ণ বিলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল হওয়ার এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। সভায় সংসদীয় কার্যক্রমে সরকার দলীয় সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতীয় সংসদ ভবনের এই সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সরকারি দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
