মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
expand
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়ার গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায়ইতনি এমনটি জানান।

তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পরীক্ষা পেছানোর খবর প্রচার করা হচ্ছে, যার কোনো সত্যতা নেই। একটি মহল অযথা আতঙ্ক তৈরি করতে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার রুটিন আগেই চূড়ান্ত করা হয়েছে এবং প্রশ্নপত্র মুদ্রণের কাজও শেষ। তাই পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে অনুষ্ঠিত আরেকটি সভায় তিনি বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। পাশাপাশি খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন