মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

‘তিনটি আন্দোলনের ট্রফি আমাদের ঘরেই আছে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
জাতীয় সংসদে বক্তব্যদানকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
expand
জাতীয় সংসদে বক্তব্যদানকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাংলাদেশের ইতিহাসে ১৯৭১, ১৯৯০ এবং সাম্প্রতিক জুলাই-আগস্ট আন্দোলনের “ট্রফি” একমাত্র বিএনপির ঘরেই রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (০৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা দেশের তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলন মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন (১৯৯০) এবং জুলাই-আগস্ট আন্দোলন সবকিছুকে ধারণ করে। এই তিনটি আন্দোলনের ট্রফি আমাদের ঘরেই আছে, যা অন্য কোনো দল দেখাতে পারবে না।’

তিনি আওয়ামী লীগ ও বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগ ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলনের কথা বলতে পারলেও জুলাই-আগস্ট আন্দোলনের কৃতিত্ব তাদের নেই। অন্যদিকে বিরোধী দল জুলাই-আগস্টের আন্দোলনের কথা বললেও ১৯৭১ ও ১৯৯০ সালের ‘ট্রফি’ তাদের ঘরে নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়েই “ক্যাপ্টেন কে” সে প্রশ্নের উত্তর পরিষ্কার হয়েছে। ওই বৈঠকের মাধ্যমেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয় এবং দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন