বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হুড়োহুড়িতে আদালতের সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন চৌধুরী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আদালতের সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত থেকে নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে পাওয়া এক ভিডিওতে দেখা যায়, সিঁড়িতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরপরই পুলিশ সদস্যরা তাকে দ্রুত টেনে তোলেন। সেখান থেকে তাকে সরাসরি প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে কারাগার সূত্র জানিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আজ ড. শিরীন শারমিনকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত কক্ষ থেকে বের করে সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় উৎসুক জনতা ও পুলিশের হুড়োহুড়ির সৃষ্টি হয়।

এ সময় সাবেক এই স্পিকার সিঁড়িতে পড়ে যান এবং ব্যথায় চিৎকার করে ওঠেন। তার সঙ্গে থাকা কয়েকজন নারী পুলিশ সদস্যও এ সময় পড়ে গিয়ে আহত হন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank