

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সরকার যান চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ভোটের দিন অন্যান্য যান চলাচলও সীমিত করা হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, ৭ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১০ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ৮ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ৯ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রজ্ঞাপনে কিছু ক্ষেত্রে শিথিলতার সুযোগ রাখা হয়েছে। এতে রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকের যানবাহন, জরুরি সেবা, ওষুধ ও স্বাস্থ্যসেবার জন্য ব্যবহৃত যানবাহন, সংবাদপত্র পরিবহণকারী যানবাহন।
দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন স্থানীয় পর্যায়ে চলতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টের জন্য একটি করে গাড়ি রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচলের সুযোগ থাকবে। সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহনও কমিশনের অনুমোদন সাপেক্ষে চলতে পারবে।
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তজেলা সংযোগ সড়কের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা রাখবেন। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য অনুমোদিত ব্যক্তির জন্যও মোটরসাইকেল ব্যবহার সম্ভব হবে।
মন্তব্য করুন
