

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুনের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদেরই মাটিতে খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ম্যাচের বিস্তারিত সূচি জানায়নি সংস্থাটি।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে, আর সান মারিনোর অবস্থান ২১১। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানে ব্যবধান থাকলেও ম্যাচটি গুরুত্ব পাচ্ছে ভিন্ন কারণে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইউরোপের দলের বিপক্ষে এটিই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ, আর ইউরোপের মাটিতেও প্রথমবার খেলতে নামবে তারা।
বাফুফে তাদের বিবৃতিতে জানিয়েছে, এই ম্যাচটি দুই দলের জন্যই নতুন অভিজ্ঞতা। বাংলাদেশের জন্য যেমন ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রথম লড়াই, তেমনি সান মারিনোর জন্যও এটি হবে প্রথম কোনো এশীয় দলের বিপক্ষে ম্যাচ।
তবে ম্যাচের আগে বাংলাদেশের ডাগআউট নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। তার অধীনে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে প্রত্যাশিত ফল পায়নি দলটি। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ।
অন্যদিকে, সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে আছে সান মারিনোও। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে সব ম্যাচ হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে তারা।
মন্তব্য করুন
