

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউরোপের ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল কাঙ্খিত ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্চে আগামী ২৭ মার্চ। তবে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে এ ম্যাচের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
জানা গেছে এই ম্যাচটি আয়োজনের জন্য মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুকে চূড়ান্ত করার পথে এগোচ্ছে আয়োজকেরা। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই খবরে জল ঢেলে দিয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
আর্জেন্টাইন সাংবাদিক এস্তেবান এদুলের দেওয়া তথ্যমতে, স্পেনের মাঠে খেলতে নারাজ লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কারণ, স্পেনে খেলা মানে আর্জেন্টিনাকে একরকম ‘অতিথি দল’ হয়ে মাঠে নামতে হবে, যা কোনোভাবেই মানতে চাইছে না তারা।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তো নিজের ইচ্ছার কথা সরাসরিই জানিয়ে দিয়েছেন। টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘স্পেন চাইছে ফাইনালটা তাদের দেশে হোক। কিন্তু আমি চাই ম্যাচটি হোক বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে।’
এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে লিসবন, লন্ডন ও রোমের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। ২৭ মার্চ এই শহরগুলোর বড় স্টেডিয়ামগুলো ফাঁকা থাকায় ফিনালিসিমা আয়োজনের জোর দাবিদার এগুলোই।
মন্তব্য করুন
