

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। জানা গেছে এই ম্যাচটি আয়োজনের জন্য মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুকে চূড়ান্ত করার পথে এগোচ্ছে আয়োজকেরা। সম্ভাব্য সূচি অনুযায়ী ম্যাচটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হতে পারে।
প্রথমে এই ম্যাচটি কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা বিবেচনায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই সংস্থাই এখন বার্নাব্যুকেই এই বড় ম্যাচের জন্য সবচেয়ে উপযুক্ত ভেন্যু হিসেবে দেখছে। যদিও নিরাপত্তা ও কিছু কারিগরি বিষয় চূড়ান্ত করা এখনও বাকি রয়েছে।
তবে শুরুতে স্পেনে ম্যাচটি আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। কারণ, এতে স্পেন স্বাগতিক সুবিধা পেতে পারে।
মাদ্রিদে অবস্থিত সান্তিয়াগো বার্নাব্যু ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ। একই ভেন্যুকে ২০৩০ বিশ্বকাপের ফাইনালের সম্ভাব্য স্থান হিসেবেও ভাবা হচ্ছে।
ফিনালিসিমা মূলত ইউরোপের ইউরো চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যে একটি একক ম্যাচ।
সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সম্ভাব্য এই লড়াইয়ে মুখোমুখি হতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামাল–রদ্রিদের স্পেন।
মন্তব্য করুন
