শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:২৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ ও জোনে ৮ জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনে পদায়ন করা হয়েছে। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে। গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর) এ কর্মরত সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

লজিস্টিকস বিভাগের ইকুইপমেন্ট শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনে, পিওএম-পূর্ব বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিমে পদায়ন করা হয়েছে। এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-রামপুরা জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-ডেমরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন