সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও জামায়াতের আজকের কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:২৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শুক্রবার (১৩ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রার প্রস্তুতি পর্যালোচনার জন্য ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) এবং কমলাপুর বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করবেন।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

ডেপুটি স্পিকারের কর্মসূচি

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবন থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে যাত্রা করবেন।

সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল সাড়ে ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং সংসদ ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করবেন।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

বিকেল ৪টায় ভাটারার গ্রীনমাইন্ড কনভেনশন সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বিকেল সাড়ে ৪টায় হোটেল ফারস অ্যান্ড রিসোর্টে ‘নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের’ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
Spain
- - -
Cape Verde
World Cup