মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে ইঙ্গিত করে মধ্যরাতে নাহিদের পোস্ট 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৩১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নাহিদ ইসলাম ।। ছবি: সংগৃহীত
expand
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নাহিদ ইসলাম ।। ছবি: সংগৃহীত

সরকারি দলের মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটবে এবং গণভোটের গণরায়ের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে শহীদদের ঋণ পরিশোধের পথে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেসবুক পোস্টে তিনি এ আশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি। যে সংসদ একসময় ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, যে সংসদকে হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্রে পরিণত করা হয়েছিল-সেই সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।

পোস্টে নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, সরকারি দলের মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটবে এবং গণভোটের গণরায়ের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে শহীদদের ঋণ পরিশোধের পথে এগিয়ে আসবে।

তিনি আরও বলেন, ‘শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে একটি পবিত্র আমানত। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের শেষ শক্তি দিয়েও আমরা শহীদদের এই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup