শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে দুর্বৃত্তের আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ এএম
expand
ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে দুর্বৃত্তের আগুন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে।

ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল্লাহ লেখেন, ‘ইন্না-লিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে।’

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির এ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে আগুন দিয়েছে 'আওয়ামী জঙ্গিরা'।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন