সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কয়েকটি বিভাগের একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টার মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এসব বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া দুপুর ১২টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার কিছু উপজেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় তীব্র বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পোস্টের শেষাংশে বজ্রপাতের সময় কৃষকদের খোলা আকাশের নিচে কৃষিকাজ না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
Spain
- - -
Cape Verde
World Cup