শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৬:১৯ এএম
নেইমার জুনিয়র
expand
নেইমার জুনিয়র

আবারও আইনি জটিলতায় পড়েছেন ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। ওই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বাসভবনে অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি দীর্ঘদিন ধরে পিঠের ব্যথা ও নিতম্বে প্রদাহজনিত সমস্যায় ভুগছেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে আদালতের নথির বরাত দিয়ে বলা হয়েছে, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন ওই নারী।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, তিনি শুধু নেইমারের জন্যই নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত খাবার প্রস্তুত করতেন। ফলে অনেক সময় তাকে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো।

চুক্তি অনুযায়ী তার কাজের সময় ছিল সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে অভিযোগ অনুযায়ী, বাস্তবে তাকে প্রায়ই রাত ১১টা কিংবা ১২টা পর্যন্ত কাজ করতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং সুপারমার্কেট থেকে প্রায় ১০ কেজি মাংসসহ ভারী বাজার বহনের কারণে ওই নারী পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন।

বকেয়া বেতন, ওভারটাইম, চিকিৎসা ব্যয় এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ক্ষতিপূরণ দাবি করেছেন।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, অনেক সময় ওই নারী দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি। শ্রম আইনে নির্ধারিত বিরতিও তাকে দেওয়া হতো না বলে অভিযোগ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup