শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরে সাদিক কায়েমের স্থলাভিষিক্ত হলেন আসিফ আব্দুল্লাহ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম
সাদিক কায়েম | ছবি : সংগৃহীত
expand
সাদিক কায়েম | ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সংগঠনের পুনর্গঠিত কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে তাকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ পদে দায়িত্ব পালন করছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বুধবার (১৫ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠনের তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

তিনি জানান, ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে ১২ জন নির্বাচিত ও একজন মনোনীত সদস্যের ছাত্রজীবন শেষ হওয়ায় সংগঠনের সংবিধান অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করা হয়।

উপনির্বাচনে সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও একজনকে মনোনয়ন দেন এবং নতুন কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করেন।

নতুন কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আব্দুল্লাহ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া পুনর্গঠিত কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, দাওয়াহ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মূসা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, প্রচার সম্পাদক এস এম ফরহাদ, সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ, আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলামসহ বিভিন্ন পদে নতুন দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup