

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন দীর্ঘ ৬০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে। তবে এবার লড়াইটা কোনো সাধারণ ম্যাচ নয়, সরাসরি বিশ্বসেরা হওয়ার- অর্থাৎ ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।
এর আগে ফুটবল ইতিহাসে মাত্র একবারই এই দুই দল বিশ্বকাপের মঞ্চে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল।
বিশ্বকাপে এই দুই দলের প্রথম ও একমাত্র দেখা হয়েছিল ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ছয়টি দশক কেটে গেলেও বিশ্বকাপের আসরে আর কখনো এই দুই দলের দেখা মেলেনি।
ফলে অতীতের সেই একটি মাত্র জয়ের সুবাদে বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনো পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে রয়েছে।
চলতি ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দুই দলই। সেমিফাইনালের রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপার লড়াইয়ে নাম লেখায়।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে স্পেন ২-০ গোলে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। পরিসংখ্যানের পাতায় আর্জেন্টিনার ১টি জয় থাকলেও এবং স্পেনের কোনো জয় বা ড্র না থাকলেও, এবারের ফাইনাল সম্পূর্ণ ভিন্ন এক সমীকরণ।
১৯৬৬ সালের গ্রুপ পর্বের সেই ম্যাচের চেয়ে এবারের লড়াইটা অনেক বড় ও মর্যাদার। পুরোনো পরিসংখ্যান পেছনে ফেলে ২০২৬ সালের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরতে দুই দলই এখন নতুন ইতিহাস লেখার অপেক্ষায়।
