

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আর এই প্রতারণার জন্য সাদিক কায়েমের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক।
সাদিক কায়েমের জামায়াতে ইসলামীতে মৌখিকভাবে যোগদান করেছেন দাবি করে রাশেদ খাঁন লেখেন, ‘সাদিক কায়েমে জামায়াতে যোগদানের বিষয়ে লেখার পর অনেকে আমাকে জানিয়েছে, তিনি জামায়াতের পক্ষ থেকে দক্ষিণ সিটি করপোরেশন প্রার্থী হয়েছেন সত্য, তবে ডাকসুর ভিপি পদে থাকার কারণে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেননি। আপাতত জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে মৌখিকভাবে যোগদান চূড়ান্ত করা হয়েছে, ভিপির মেয়াদ শেষ হলে আনুষ্ঠানিকতা হবে।’
এরপর রাশেদ লেখেন, ‘আমিও তো কোথাও বলি নাই আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বরং তিনি মৌখিকভাবে যোগদান করে জামায়াতের প্রার্থী হয়েছেন, এটা তো মিথ্যা নয়।’
এরপর প্রশ্ন রাখেন রাশেদ। লেখেন, ‘এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, তিনি লেজুড়বৃত্তিক ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেও কীভাবে দাঁড়িপাল্লার ভোট করে বেড়ালেন এবং ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে জামায়াতের মেয়রপ্রার্থী হলেন। এটা কি প্রতারণা নয়? এজন্যই আমি বলেছি, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার জন্য তার উচিত পদত্যাগ করা।’