সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে পর্তুগাল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল পর্তুগিজ খেলয়াররা
expand
ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল পর্তুগিজ খেলয়াররা

কাতারের দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ২০২৫-এর শিরোপা এবার উঠেছে পর্তুগালের হাতে। টুর্নামেন্টে আগে কখনোই এই বয়সভিত্তিক বিশ্বকাপ জেতেনি তারা। সেমিফাইনালে ব্রাজিলকে পরাজিত করার পর ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল পর্তুগিজ খেলয়াররা।

বৃহস্পতিবার হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচের ৩২তম মিনিটে আনিসিও ক্যাব্রালের করা একমাত্র গোলই জয় নিশ্চিত করে। এই গোলের সুবাদে তিনিই ম্যাচের নায়ক হয়ে ওঠেন। দুদলই আগে কখনো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ফাইনালে খেলেনি।

অস্ট্রিয়ার পক্ষে জোহানেস মজার টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন এবং ফাইনালের আগে পর্যন্ত সর্বোচ্চ আট গোল করে তালিকার শীর্ষে ছিলেন। তবে শিরোপা লড়াইয়ে তিনি গোলের দেখা পাননি। শেষ দিকে বদলি হিসেবে নেমে ড্যানিয়েল ফ্রাউশার ম্যাচে সমতা ফেরানোর সবচেয়ে কাছাকাছি যান—৮৫তম মিনিটে তার শট পোস্টে লেগে ফিরে আসে।

পর্তুগালের ক্যাব্রালও গোলদাতাদের প্রতিযোগিতায় মজারের বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন। সাত গোল নিয়ে তিনি আসর শেষ করেন। তার প্রথমার্ধের সফল প্রচেষ্টাই ইউরোপের অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছে।

পুরো ম্যাচ জুড়ে দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। শটের দিক থেকে অস্ট্রিয়া সামান্য এগিয়ে ছিল—তাদের শট ১৫টি, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যমুখী। পর্তুগালের শট ছিল ১৪টি, লক্ষ্যে চারটি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালি টাইব্রেকারে ব্রাজিলকে ৪–২ ব্যবধানে হারায়। নির্ধারিত ৯০ মিনিট গোলহীন থাকার পর পেনাল্টিতে সিদ্ধান্ত হয়। সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে ইতালিকে হারিয়েছিল এবং পর্তুগাল ব্রাজিলকে ৬–৫ গোলে পেনাল্টিতে টপকে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Iran
45'+5'
0 - 0
World Cup