মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের শোতে কত পারিশ্রমিক পেলেন শাকিরা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand

এবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা! বিখ্যাত মার্কিন 'সুপার বোল'-এর ধাঁচে মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত হলো এক জমকালো হাফটাইম শো।

বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া মঞ্চে একসাথে সুরের জাদু ছড়ালেন পপ তারকা শাকিরা, সঙ্গীত কিংবদন্তি ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS)।

কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিনের পরিচালনায় ফুটবল, ঐক্য ও মানবতার এই উদযাপিত আয়োজন নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান- এই তিন শিল্পীর সঙ্গীত ভৌগোলিক সীমানা ও বয়সের গণ্ডি পেরিয়ে মানুষকে এক করেছে।

পারিশ্রমিক ছাড়া পারফর্ম করার কারণ

এত বড় আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য শিল্পীরা কোটি কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে সাধারণ মানুষের ধারণা থাকলেও, দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী-

তিন শিল্পীর কেউই এই পারফরম্যান্সের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তারা তাদের সময় ও পারফরম্যান্স সম্পূর্ণ বিনামূল্যে 'গ্লোবাল সিটিজেন'-এর একটি সামাজিক উদ্যোগের জন্য উৎসর্গ করেছেন।

সুপার বোল হাফটাইম শোতেও দীর্ঘকাল ধরে এই রীতি চলে আসছে। সেখানেও শিল্পীরা কোনো আলাদা পারিশ্রমিক পান না।

পারিশ্রমিক না পেলেও শত কোটি দর্শকের সামনে পারফর্ম করার মাধ্যমে নিজেদের ব্র্যান্ড ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার এক অভাবনীয় সুযোগ পান শিল্পীরা।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি বিশ্বজুড়ে প্রায় ১৪২ কোটি (১.৪২ বিলিয়ন) মানুষ দেখেছিলেন।

ফলে এবারের হাফটাইম শোটিও হয়ে উঠেছিল কোটি কোটি মানুষের নজর কাড়ার এবং একটি সুন্দর মানবিক বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank