

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সহজেই শেষ ষোলো নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে লিওনেল মেসিদের পথ মোটেও সহজ ছিল না। শেষ ষোলোতে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মিসরের বিপক্ষেও শেষ মুহূর্তে জয় তুলে নিতে হয়েছে। এবার সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, মিসরের বিপক্ষে যে একাদশ খেলেছিল, সেটির ওপরই আস্থা রাখছেন তিনি। তবে পরিস্থিতি বিবেচনায় এক বা দুটি পরিবর্তনও আসতে পারে বলে জানিয়েছেন এই কোচ।
স্কালোনি বলেন, "আমরা একই একাদশ নিয়ে অনুশীলন করেছি। সেই দল নিয়েই খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে কিছু পরিবর্তনও হতে পারে। নীতিগতভাবে, গত ম্যাচে যারা খেলেছে, তাদের কাছাকাছি একটি দল নিয়েই মাঠে নামতে চাই।"
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রক্ষণভাগে একটি পরিবর্তন দেখা যেতে পারে। মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো খেলায় গনসালো মন্টিয়েল শুরুর একাদশে সুযোগ পেতে পারেন।
এছাড়া মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে একাদশে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
আক্রমণভাগে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা কম। মিসরের বিপক্ষে লাউতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে শুরু করেছিলেন হুলিয়ান আলভারেস। সুইজারল্যান্ডের বিপক্ষেও লিওনেল মেসির সঙ্গে আক্রমণের দায়িত্ব পালন করতে পারেন এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: মএমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (বা নিকোলাস গনসালেস), লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

